ডেস্ক নিউজ: মেয়েদের আইপিএল নিলামে সবেচেয়ে বেশি দামে বিক্রি হলেন অল-রাউন্ডার দীপ্তি শর্মা। তিনি ৩ কোটি ২০ লক্ষ টাকায় বিক্রি হলেন বিশ্বকাপের এই সেরা খেলোয়াড় ৷ শুরু থেকেই ক্রিকেটপ্রেমীদের নজর ছিল সদ্য ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের মেয়েদের আইপিএল নিলামের উপর। ৫০ লক্ষ টাকায় তাঁকে প্রথমে কিনেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস । পরে ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করে ৩ কোটি ২০ লক্ষ টাকায় দীপ্তিকে নিয়ে নেয় তাঁর পুরনো দল ইউপি ওয়ারিয়র্জ ৷ নিলামে দিল্লির সঙ্গে দর কষাকষিতে সবেচেয়ে বেশি দামে বিক্রি হলেন অল-রাউন্ডার দীপ্তি শর্মা ৷ আগামী ৯ জানুয়ারি মেয়েদের আইপিএল শুরু হবে ৷ আর ফাইনাল ৫ ফেব্রুয়ারি ৷ ম্যাচগুলি হবে নবি মুম্বই ও ভদোদরায় ৷
ওয়ান ডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ছয় ক্রিকেটারকে ধরে রাখে দলগুলি ৷ ফলে তাঁরা নিলামে ওঠেননি ৷ বিশ্বকাপজয়ী ভারতীয় ছয় ক্রিকেটার স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউর, জেমাইমা রদ্রিগেজ, শেফালি ভার্মা, রিচা ঘোষ ও আমনজোৎ কউরকে ধরে তাঁদের ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় দলের ভাইস-ক্যাপ্টেন মন্ধনাকে ৩ কোটি ৫০ লক্ষ টাকায় ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক হরমনপ্রীতকে ২ কোটি ৫০ লক্ষ টাকায় ধরে রাখে গতবারের ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
মেয়েদের আইপিএল নতুন মরশুমে সবচেয়ে বেশি দাম মন্ধনার ৷ তারপর রয়েছেন বিশ্বকাপের সেরা অল-রাউন্ডার দীপ্তি ৷ এর পরে রয়েছেন রিচা শর্মা ৷ বাংলার এই উইকেটকিপার-ব্যাটাকে ২ কোটি ৭৫ লক্ষ টাকায় ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স। এদিন নিলামে দীপ্তি ছাড়াও বা-হাতি স্পিনার শ্রী চরণিকে ১ কোটি ৩০ লক্ষ টাকায় কেনে দিল্লি ক্যাপিটালস ৷ নিলামে আর এক স্পিনার রাধা যাদব দাম পেয়েছেন ৬৫ লক্ষ টাকা ৷