ট্রেনের ধাক্কা, অবশেষে আহত হাতিটিরও মৃত্যু 

Online Desk

আবির ভট্টাচার্য, জলপাইগুড়ি : অবশেষে মৃত্যু হল রেলের ধাক্কায় আহত হাতিটির। রবিবার ভোরবেলা থেকে কয়েক ঘন্টা চেষ্টার পর কোচবিহারগামী ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে মরাঘাট জঙ্গলে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। পরবর্তীতে জখম জায়গায় অবস্থার অবনতির কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে পুর্ণ বয়স্ক হাতিটি। বনদপ্তর সূত্রে জানা গেছে, গুরুতর আঘাত লাগার কারণেই মৃত্যুর কোলে ঢলে পড়ে হাতিটি। 

 বনদপ্তর সূত্রে আরো জানা গেছে, মূলত খাদ্যের সন্ধানে জলদাপাড়া জঙ্গল থেকে একদল হাতি জলপাইগুড়ি ও কোচবিহার সীমান্তবর্তী ভোটপাড়া এলাকার জনবসতি তে খাদ্যের সন্ধানে গেছিল। সে সময় ভারতীয় রেলের একটি ট্রেন মাত্রাতিরিক্ত দ্রুতগতিতে ছুটে এসে খাদ্যের সন্ধানে যাওয়া ওই হাতির দলটিকে সজরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ই আহত হয়ে দীর্ঘক্ষণ ধরে কাতরাতে থাকে একটি হাতি। পরবর্তীতে বনদপ্তর খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায়। ক্রেন দিয়ে আহত হাতিটিকে তুলে লরিতে করে নিয়ে আসা হয় বন্যপ্রাণী হাসপাতালে। দ্রুতগতি সম্পন্ন রেলের ধাক্কায় আহত ওই হাতিটি। অবশেষে সন্ধ্যাবেলায় মৃত্যুর কোলে ঢলে পড়ে পূর্ণবয়স্ক দাঁতাল হাতিটি। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শোকার্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বন কর্মী থেকে শুরু করে পরিবেশ প্রেমী মহলে। ইতিমধ্যেই ডুয়ার্সের দুটি রেল রুট দিয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেন চালানোর বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন মহল।

Share This Article
Leave a comment