স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলা: অসম থেকে গ্রেফতার বহিষ্কৃত তৃণমুল নেতা সজলের গাড়ীর চালক গোবিন্দ সরকার

Online Desk

কোচবিহার: দত্তাবাদেরস্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার কোচবিহার ২ নং ব্লকের বহিস্কৃত তৃনমুল ব্লক সভাপতি নেতা সজল সরকারের আরও এক গাড়ি চালক। তাকে গতকাল হাই  রোড এলাকায় থেকে পুলিশ পাকড়াও করে বক্সিরহাট থানায় নিয়ে আসে। এই খুনের ঘটনায় আগেই চারজন গ্রেফতার হয়েছেন। তৃণমূল নেতা সজল সরকারকেও আগেই গ্রেফতার করেছে পুলিশ। এবার নতুন করে তার আরও একজন গাড়ীর চালককে পুলিশ গ্রেফতার করায় ওই খুনের মামলায় ৫ জনকে গ্রেফতার করলো পুলিশ।

গতকাল অসম থেকে যাকে গ্রেপ্তার করা হয় তার নাম গোবিন্দ সরকার। কোচবিহারের ওই তৃনমূল নেতার গাড়ির চালকের নাম স্বর্ন ব্যবসায়ী খুনের সময় এই গাড়ীর চালক গোবিন্দ সরকার ঘটনাস্থলে ছিল বলে জেরায় স্বীকার করেছে বলে পুলিশের দাবি। ধৃত গাড়িচালক হলেও গোবিন্দ সজলের খুব বিশ্বস্ত ছিল বলে পুলিশ জানতে পেরেছে। তার বাড়ি কোচবিহার -২ ব্লকের খাগড়াবাড়ি এলাকাতেই।

আজ শুক্রবার তাঁকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হবে। এরপর ট্রানজিট রিমান্ডে নিয়ে বিধাননগরে রহনা দেবে পুলিশ। ওই খুনের মামলায় কয়েকদিন আগেই বারাসাত আদালত থেকে শর্ত সাপেক্ষে আগাম জামিনের আবেদন মঞ্জুর হয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর, দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এরপর ৩০ অক্টোবর, নিউটাউন থেকে স্বপন কামিল্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়।

Share This Article
Leave a comment