প্রজাতন্ত্র দিবসের দিন থেকেই তরুণী ও বউদের জন্য নিষিদ্ধ ইন্টারনেট যুক্ত মোবাইল! নিয়ে যাওয়া যাবে না ঘরের বাইরেও! আজব নিদান ভারতেরই গ্রামে!

Online Desk

ডিজিটাল ডেস্ক: গ্রামে তরুণী ও বউদের জন্য নিষিদ্ধ ইন্টারনেট যুক্ত মোবাইল! ব্যবহার করা যাবে শুধু মাত্র কি-প্যাড মোবাইল! ইন্টারনেট কানেকশনযুক্ত ফোনই ব্যবহার করতে পারবেন না তাঁরা। সামাজিক অনুষ্ঠান এমনকী ঘরের বাইরে গেলেও নিয়ে যাওয়া যাবে না মোবাইল ফোন। বাড়ির মেয়ে-বউরা শুধুই ব্যবহার করবে কিপ্যাড যুক্ত, ইন্টারনেট সংযোগ করা যায় না এমন ফোন। অর্থাৎ অ্যানড্রয়েড বা আইওস যুক্ত ফোন থেকে যোজন-যোজন দূরে রাখা হবে মেয়েদের। শুনে আশ্চর্য হলেও ভারতের ১৫ টি গ্রামেই লাগু করা হচ্ছে এক আশ্চর্য নিয়ম!

ভারতের গ্রামে মহিলাদের উপর এমন ফতোয়ার সমালোচনায় সরব বিভিন্ন মহল। এই পদক্ষেপকে পুরুষতান্ত্রিক ও মহিলার স্বাধীনতা খর্ব করার শামিল বলে মন্তব্য করেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও নারী অধিকার সংগঠনগুলি। তবে এই নিয়ে পঞ্চায়েতের কোনও হেলদোল নেই।

ডিজিটাল ইন্ডিয়া’র প্রমোশনে ব্যস্ত ভারত সরকার। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন দেখছে নরেন্দ্র মোদির সরকার। সারা দেশ ছুটছে ডিজিটাইজেশনের লক্ষ্যে। অথচ সেই দেশেই ভারতেই একটি অঙ্গ রাজ্যের জেলার ১৫ টি গ্রাম পঞ্চায়েতে এলাকায়। প্রজাতন্ত্র দিবসের দিন থেকেই রাজস্থানের জালোর জেলার ১৫ টি গ্রামে তরুণী ও বউদের জন্য নিষিদ্ধ করা হচ্ছে ইন্টারনেট ও ক্যামেরাযুক্ত মোবাইল ফোন।

বরং তাদের দাবি, গ্রামের মহিলাদের ভালোর জন্যই এমনটা করা হচ্ছে। পঞ্চায়েতের সাফাই, মহিলাদের কাছে মোবাইল ফোন থাকলে শিশুরা বেশি ঘন ঘন তা ব্যবহার করে। এরফলে শিশুদের দৃষ্টিশক্তির উপর প্রভাব পড়তে পারে। সুতরাং স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রবিবার রাজস্থানের গাজিপুর গ্রামে অনুষ্ঠিত পঞ্চায়েত সভায় এই প্রস্তাবটি রাখা হয়। আলোচনার পর, বৈঠকে উপস্থিত সমস্ত সদস্যরাই নিয়মটি বাস্তবায়নে সম্মত হন। নতুন বছরের প্রজাতন্ত্র দিবসের দিন থেকে মোট ১৫টি গ্রামে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্যে রয়েছে গাজীপুর, পাওলি, কালদা, মনোজিয়াওয়াস, রাজিকাওয়াস, দাতলাওয়াস, রাজপুরা, কোডি, সিদ্রোদি, আলদি, রোপসি, খানাদেওয়াল, সাবিধর, হাতমি কি ধানী এবং খানপুর।

রবিবার গাজীপুর গ্রামে চৌধরি সম্প্রদায়ের একটি সভায় এই নির্দেশ দেন বেশ কয়েকটি মহকুমা-র সভাপতি সুজনরাম চৌধরী। পাশাপাশি এও বলা হয়েছে যে, স্কুলে পড়াশোনার জন্য মেয়েদের মোবাইল দিতেই হয়। কিন্তু সেটা তাঁরা শুধুমাত্র ঘরেই ব্যবহার করতে পারবে।

Share This Article
Leave a comment