SIR-এর অসহ্য কাজের চাপ! রাত জেগে কাজ করতেই হার্ট অ্যাটাক, মৃত্যু বিএলও’র

Online Desk

নিউজ ডেস্ক: ফের মৃত্যু বিএলওর। রাত জেগে এসআইআর সংক্রান্ত কাজ করতে করতে গিয়েই মানষিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিএলওর। এমনইটাই অভিযোগ মৃতের পরিবারের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম জেলায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র সোরগোল পরে গিয়েছে গোটা এলাকায়।

মৃত ওই বিএলওর নাম জাকির হোসেন। পেশায় শিক্ষক। জানা যায়, দীঘা প্রাথমিক স্কুলের ১৪ নং বুথের বিএলও হিসাবে দায়িত্বে ছিলেন জাকির হোসেন।

বৃহস্পতিবার রাতে কাজ করার সময়েই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ওই জাকির হোসেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জাকির হোসেনের। ঘটনায় শোকের ছায়া পরিবারে।

পরিবারের দাবি, রোজ রাত জেগে এসআইআর এ সমস্ত তথ্য সার্ভারে আপলোডের কাজ করতেন। প্রতিনিয়ত রাত জেগে জেগে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তা নিয়ে মানসিক চাপ বাড়ছিল। আর সে কারণেই এই ঘটনা।

Share This Article
Leave a comment