অবাক কান্ড! রাসের মেলায় রাজ আমলের স্কুলের গেট আটকে মেলার স্টল।

Online Desk
oplus_2

কোচবিহার: আজব কান্ড! মেলার দোকান করা হচ্ছে স্কুল ঢোকার গেট বন্ধ করে। তাও আবার যে সে স্কুল নয়, কোচবিহার শহরের নামী ঐতিহ্যবাহী রাজ আমলের জেনকিন্স স্কুলের গেট। ইতিমধ্যেই স্কুলের গেট আটকে বাঁশ দিয়ে মেলার জন্য দোকানের স্টল তৈরি করা হচ্ছে। রাসমেলায় স্কুলের গেট আটকে দোকানের স্টল তৈরি করার ঘটনায় ক্ষুব্ধ শহরের শিক্ষানুরাগী মানুষ। তাদের একাংশের অভিযোগ, এই স্কুল একটি ঐতিহ্যবাহী রাজ আমলের স্কুল। জেনকিন্স স্কুলের ঢোকার প্রধান গেটের সাথেই একটি ছোট গেট আছে। সেই গেট দিয়েই স্কুলের ছাত্ররা স্কুলে ঢোকে। আর সেই গেট আটকে মেলার দোকানের স্টল করার জন্য বাঁশের কাঠামো গড়ে তোলা হয়েছে। গেটের জায়গাটুকু ছেড়ে মেলায় স্টল না করলে কোন অসুবিধা হতো না। তারপরেও এটা করা একেবারেই উচিত হয় নি। কারন রাসের মেলার দিনগুলিতে জেলা ও জেলার বাইরে থেকে প্রচুর মানুষ মেলায় আসেন। সেসময় ঐতিহ্যবাহী এই স্কুলের গেটটিও যাতে দেখতে পান সেদিকে লক্ষ্য রাখা উচিত ছিল মেলা উদ্যোক্তাদের। যদিও স্কুল গেট আটকে কেন মেলার স্টল তৈরি করা হচ্ছে সে বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে।

প্রসঙ্গত, আজকে সন্ধ্যায় কোচবিহারের ঐতিহ্যবাহী দুশো বছরের প্রাচীন রাজ আমলের রাস উৎসবের সূচনা হবে। আগামী কাল থেকে শুরু কোচবিহারের ঐতিহ্যবাহী রাসেরমেলা।

 

Share This Article
Leave a comment