ভয় দেখিয়ে বাড়ীর পরিচারিকাকে লাগাতর ধর্ষন, কোচবিহারে গ্রেফতার বিধায়ক ঘনিষ্ঠ বিজেপি নেতা 

Online Desk

কোচবিহার: লাগাতার ভয় দেখিয়ে বাড়ির পরিচারিকাকে দিনের পর দিন ধর্ষন! আর সেই ধর্ষণের অভিযোগে কোচবিহারে গ্রেফতার এক বিজেপি নেতা। গত পুরসভা ভোটে তিনি আবার কোচবিহার ২০ নং ওয়ার্ডের প্রার্থী ছিলেন। শুধু তাই নয় বিজেপি বিধায়ক লিখিল রঞ্জন দের ঘনিষ্ঠ বলেও পরিচিত। থানায় লিখিত অভিযোগ হওয়ার পরেই অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ধৃত ওই বিজেপি নেতার নাম অসীম বণিক। খোদ বিজেপি নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে গ্রেফতার হতেই জেলার রাজনীতিক মহলের পাশাপাশি শহরবাসীর মধ্যেও তা নিয়ে শোরগোল পরে গিয়েছে।

অন্যদিকে, দলের নেতা বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে দলের নেতা গ্রেফতার হতেই বিধানসভা ভোটের মুখে রাজনৈতিক ভাবে কার্যত মুখ পুড়ল কোচবিহারের বিজেপি শিবিরের। পাশাপাশি

ব্যক্তিগত অপরাধের দায় দল বহন করবে না বলেই নিজেদের গা বাঁচাতে তৎপর কোচবিহারের বিজেপি নেতৃত্বের। তৃণমূলের পাল্টা কটাক্ষ, ওই নির্যাতিতার বিচার পেতে কোচবিহারে বিজেপি নেতারা পথে এবার নামুক সেটা কোচবিহারের শহরের মানুষ দেখতে চায়। সেই সাহস কি তাদের আছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানায় লিখিত অভিযোগকারী নির্যাতিতা দীর্ঘদিন ধরে বিজেপি নেতা অসীম বণিকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগিয়ে তাকে ভয় দেখিয়ে লাগাতার যৌন নির্যাতন করে ওই বিজেপি নেতা। প্রথমে ভয় এবং সামাজিক চাপে পরিচারিকা তার অভিযোগ কাউকে জানাতে পারেন নি। তবে আর সহ্য করতে না পেরে পরিবারকে ঘটনাটি জানান। এরপর শনিবার থানায় লিখিত অভিযোগ করেন ওই নির্যাতিতা পরিচারিকা। লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। আজ রবিবার তাকে কোচবিহার আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে পুলিশ সূত্রের খবর। দলের নেতার বিরুদ্ধে এমন গুরুতর ওঠা নিয়ে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের বক্তব্য, আইন আইনের মতোই চলবে। কারও ব্যক্তিগত অপরাধের দায় দল কখনই নেবে না।

Share This Article
Leave a comment