বঙ্গ সংবাদ ২৪” এর খবরের জের, জেনকিন্স স্কুলের গেটের সামনে থেকে সরল দোকানের স্টল

Online Desk

কোচবিহার: “বঙ্গ সংবাদ ২৪” এর খবরের জের, সরিয়ে দেওয়া হল কোচবিহারের ঐতিহ্যবাহী জেনকিন্স স্কুলের গেট আটকে রাস মেলার জন্য তৈরী করা দোকানের স্টল। গতকাল একমাত্র আমরাই ঐতিহ্যবাহী রাজ আমলের জেনকিন্স স্কুলের গেট আটকে দোকানের স্টল তৈরি খবর প্রকাশ করা হয়। খবরের প্রকাশ হতেই স্কুলের প্রাক্ত নিজের পাশাপাশি অভিভাবকরাও হোক প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার সকালে স্কুলের ছাত্র ও অভিভাবকরা স্কুলে ঢোকার গেট আটকে দোকানার স্টল তৈরি করায় পড়ুয়ারা স্কুলে ঢুকতে না পারায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষ পর্যন্ত ওই স্টলটি সরিয়ে দেওয়া হয়।

স্কুল ছাত্রের এক অভিভাবক রুমা দাস বলেন, বাচ্চা নিয়ে স্কুলে এসে দেখি গেট বন্ধ। গেট আটকে মেলার স্টল তৈরি করা হয়েছে। স্কুলের গেট আটকে থাকায় ছাত্ররা বাইরেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। এরপর ক্ষুব্ধ ছাত্র ও অভিভাবকরা প্রতিবাদ করে বিক্ষোভ দেখলে গেট থেকে ওই স্টলটি সরিয়ে নেওয়া হয়। প্রসঙ্গত, আজ ঠিকই রাসমেলা মাঠে শুরু হচ্ছে রাজ আমলের ঐতিহ্যবাহী রাসমেলা।

TAGGED:
Share This Article
Leave a comment