আজ দুপুরে কোচবিহারে আসছেন মমতা, জেলায় দলে গোষ্ঠী কোন্দলের নিয়ে নেতাদের কি বার্তা? তাকিয়ে সব মহলেই

Online Desk

কোচবিহার: সময়ের ব্যবধান মাত্র বছর দেড়েকের। তার মধ্যেই আমূল পাল্টেছে কোচবিহারের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঐক্যবদ্ধের ছবিটা। উধাও লোকসভা লোকসভা ভোটের আগে দলের নেতাদের একসাথে চলার ছবিও।

উল্টে বিধানসভা ভোটের মুখে বারবার বিভিন্ন বিষয়ে জেলা নেতাদের গোষ্ঠী কোন্দলের প্রান্তিক এই জেলায় জেরবার শাসক দল তৃণমূল। পুরসভার চেয়াম্যান পদে ইস্তফা দেওয়া নিয়ে কিংবা দলের যুব নেতা খুনে নাম জড়ানো, বারবার প্রাক্তন ও বর্তমান দুই তৃণমূলের জেলা সভাপতি রবি – হিপ্পির বিরোধ প্রকাশ্যে এসেছে বারবার।

সম্প্রতি তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ তার অনুগামী কয়েকজনের বিরুদ্ধে দলের যুব নেতাকে খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ঘিরে সরগরম হয়েছে জেলার রাজনীতি। তৃণমূল সুপ্রিমো মমতার কোচবিহার সফরের আগে দলের যুবনেতা খুনে নাম জড়ানোয় উদয়ন-অভিজিৎকে প্রকাশ্যেই নিশানা করেছেন রবীন্দ্রনাথ ঘোষ।

খুনের মামলায় তাঁর নাম জড়ানোর জন্য সরাসরি দলের মন্ত্রী উদয়ন গুহ এবং জেলা সভাপতির অভিজিৎ দে ভৌমিকের দিকে আঙুল তুললেন সরব হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর অভিযোগ, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাকে হেয় করার জন্য ষড়যন্ত্র করেছেন দু’জন। তাঁরা হলেন উদয়ন গুহ এবং অভিজিৎ দে ভৌমিক।’’ পাল্টা দলের জেলা সভাপতি অভিজিতের পাশে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের নাম না করে তাঁকে কটাক্ষ করলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াও।

এমত পরিস্থিতিতে, আজ দুই দিনের সফরে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আজ দুপুরে রবীন্দ্রভবনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা করবেন। আগামীকাল দলীয় সভা করবেন রাসমেলা মাঠে। দলীয় গোষ্ঠী কোন্দলের নিয়ে কোচবিহারে এসে দলনেত্রী মমতা কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে শাসক দলের জেলা নেতৃত্ব থেকে নিচুতলার কর্মীরাও।

Share This Article
Leave a comment