ধুপগুড়ি বিডিও অফিস সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই গোডাউন

Online Desk

আবির ভট্টাচার্য, জলপাইগুড়ি: ধুপগুড়ি বিডিও অফিস সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন। আগুনের জেরে ভস্মীভূত হয় একটি প্লাস্টিকের গোডাউন। সোমবার দুপুরে আচমকা আগুনের লাল লেলিহান শিখা সহ ব্যাপক কালো ধোয়া বেরোতে দেখা যায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বন্ধ থাকা একটি প্লাস্টিকের গোডাউন থেকে। পরবর্তীতে খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন । পাশাপাশি ধুপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থল কে ঘিরে ফেলে। দমকল কর্মীদের সাথে পুলিশ কর্মীরা ও আগুন নেভাতে ময়দানে নামে। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চেষ্টা চালানোর পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষণ ধরে কারোর উপস্থিতি ছাড়াই গোডাউনের ভিতরে চার্জে বসানো ছিল একটি টোটো। সেই টোটর ব্যাটারি ব্লাস্ট হয়ে অথবা শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।

পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, জনৈক উত্তম বসাক এর প্লাস্টিক এর বিভিন্ন সামগ্রী সহ বিভিন্ন দাহ্য বস্তু মজুত করা ছিল ওই গোডাউনে। কিন্তু অগ্নি নির্বাপক কোনরকম সরঞ্জামই ছিল না ভূষ্মীভূত গোডাউন টি তে। তবে শহরের মধ্যে এত বড় প্লাস্টিক সহ দাহ্য বস্তুর গোডাউন এর অনুমতি আদৌ আছে কিনা , অনুমতি থাকলেও অগ্নি নির্বাপক সরঞ্জাম কেন রাখা হয়নি তা খতিয়ে দেখছে প্রশাসন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। গোডাউনের মালিক উত্তম বসাক বলেন, এই অগ্নিকাণ্ডের জেরে তার বিপুল অংকের ক্ষতি হয়েছে।

Share This Article
Leave a comment