বিয়ের নেমন্তন্ন সেরে বাইকে ফিরছিলেন বাড়ি, রাস্তাতেই গুলিবিদ্ধ তৃণমূলের প্রধান ও তার সঙ্গী

Online Desk

হাওড়া: বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে গুলি বিদ্ধ হলেন তৃনমূলের প্রধান। তিনি বাইক করে বাড়ি ফিরছিলেন। তার কাঁধে এবং পেটে গুলি লেগেছে। ওই প্রধানের সঙ্গেই আহত হয়েছেন তাঁর মোটরসাইকেলের চালকও। তার বাম হাতেও গুলি লাগে। গতকাল রাত ১০টা নাগাদ ওই ঘাটনা ঘটে। বাইকে করে বাড়ি ফেরার পথে তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জগাছা ব্লকের নিশ্চিন্দার সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল ওরফ বাবু। আহত হয়েছেন তাঁর মোটরসাইকেলের চালক অসিত রানা-ও। শাসক দলের প্রধানকে গুলি করার ঘটনায় থমথমে গোটা এলাকা। কারা এই গুলি চালিয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে দুষ্কৃতীদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে পুলিশ।

জানা গিয়েছে, একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে রাত ১০টা নাগাদ বাইকে করে বাড়ি ফিরছিলেন তৃণমূলের ওই পঞ্চায়েত প্রধান। নিশ্চিন্দা এলাকার বুড়ো শিবতলার কাছে একটি জায়গায় বাইকে করে দুষ্কৃতীরা এসে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে অন্ধকারে গা-ঢাকা দেয়। গুলিবিদ্ধ হয়ে সেখানেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দু’জনেই ।

আহতদের দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং উত্তর হাওড়ার বিধায়ক এবং হাওড়া সদরের তৃণমূল সভাপতি গৌতম চৌধুরী। তবে গোষ্ঠী কোন্দল না অন কোন কারনে খোদ তৃণমূলের প্রধানের উপর হামলা তা নিয়ে জল্পনা চলছেই। তবে ঘটনার তদন্ত শুরু করেছে নিশ্চিন্দা থানার পুলিশ।

Share This Article
Leave a comment