স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলা, BDO প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন মঞ্জুর আদালতের 

Online Desk

বারাসাত: স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় আগাম জামিনের আবেদন মঞ্জুর হল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। অভিযুক্ত বিডিও-র আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে বারাসাত আদালত। মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্যা দত্তাবাদের দোকান ভাড়া নিয়ে সোনার দোকান চালাতেন। সেই স্বর্ণ ব্যবসায়ীকেই অপহরণ করে খুন করা হয় নিউটাউনে।

গত ২৮ অক্টোবর, দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এরপর ৩০ অক্টোবর, নিউটাউন থেকে স্বপন কামিল্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, নিউটাউনের একটি ফ্ল্যাটে বেধড়ক মারধর করা হয় স্বপন কামিল্যাকে। পুলিশের অনুমান, মারের চোটেই মৃত্যু হয় স্বর্ণ ব্যবসায়ীর। এরপর গাড়িতে করে দেহ ফেলে রেখে আসা হয়। পরে পুলিশ উদ্ধার করে স্বর্ণ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ। স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জরায় বিডিও প্রশান্ত বর্মনের। তার পর থেকেই পুলিশের স্ক্যানারে অনেকদিন ধরেই রয়েছেন রাজগঞ্জের বিডিও। গ্রেফতারির আশংকায় সেজন্য আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিল প্রশান্ত বর্মণ। বুধবার তার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।

Share This Article
Leave a comment