SIR আবহে রাজগঞ্জ বিডিও অফিসের জঙ্গলে পড়ে থরে থরে ভোটার কার্ড! চাঞ্চল্য

Online Desk

আবির ভট্টাচার্য, জলপাইগুড়ি: SIR আবহে রাজগঞ্জ বিডিও অফিসের পেছনে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শতাধিক ভোটার কার্ড। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গেছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন রাজগঞ্জ ব্লক। আর সেই রাজগঞ্জ ব্লকের বিডিও অফিসের মধ্যে এত ভোটার কার্ড কোথা থেকে এলো, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে রাজগঞ্জ বিডিও থেকে শুরু করে সাধারণ কর্মীরা। তবে প্রশ্ন উঠছে খোদ বিডিও অফিস চত্বরে এত্ত ভোটার কার্ড কোথা থেকে এলো ? আর কারা বা তা ফেলে দিলো।

Share This Article
Leave a comment