কোচবিহারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মাথাভাঙ্গায় বিজেপির বুথ লেভেল এজেন্টকে গলায় জুতোর মালা! 

Online Desk

মাথাভাঙ্গা, কোচবিহার: SIR নিয়ে কোচবিহারে রয়েছেন নির্বাচন কমিশনের তাবড় তাবড় আধিকারিক। অথচ সেই দিনেই জেলা শহর থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে মাথাভাঙ্গায় বিজেপির বুথ লেভেল এজেন্টকে (BLA-2) গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল এলাকায়। এমনটাই অভিযোগ বিজেপির। বিজেপির বুথ লেভেল এজেন্টকে (BLA-2) গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানোর সেই ছবি ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়াতেও। বিজেপির ওই বুথ লেভেল এজেন্টটের নাম নিভাস দাস। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর এনিউমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে অশান্তি কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে। অভিযোগ, ছাটখাটেরবাড়ি এলাকায় বিজেপির বুথ লেভেল এজেন্ট (BLA-2) নিভাস দাসকে হেনস্থা করা হয়। তাঁর গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানোর অভিযোগও উঠেছে।বিজেপির অভিযোগ, বিএলও নিশীথ রায় এবং তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়ায় মাথাভাঙাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। নিভাসের দাবি, আমি ফোন করায় আমাকে বিএলও বললেন, ওঁরা রসিক দাসের বাড়িতে ঢোকার কথা জানান। সেখানে গিয়ে কাজ শুরু করি। কিন্তু এর পরে সেখানে আমার উপরে আক্রমণ ও হেনস্থা করা হয়। তৃণমূলের অজিত দাসের নেতৃত্বে তাঁকে মারধর ও হেনস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার কোচবিহারে উৎসব অডিটরিয়ামে সির নিয়ে জেলা প্রশাসনের সাথে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, ডেপুটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গ্যানেশ ভারতী , অতিরিক্ত রাজ্য মুখ্য নির্বাচনি আধিকারিক দিব্যেন্দু দাস, জাতীয় নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারএসবি জোশি।

এ বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, এই ধরনের কোনও ঘটনা সম্পর্কে জানা নেই। বিএলও-রা নির্বাচন কমিশনের লোক। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন, তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় পাচ্ছে। আর সেই কারণে বিজেপির বিএলওদের আক্রমণ করা হচ্ছে। বিজেপির নেতাদের মেরে ধরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে তৃণমূল।

এসআইআর নির্বাচন কমিশনের স্বতঃস্ফূর্ত উদ্যোগ। এখানে বিজেপির কোনও ভূমিকা নেই। অযথা এই নিয়ে এই ঘটনা প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, ‘এই ধরনের কোনও ঘটনা সম্পর্কে জানা নেই। বিএলও-রা নির্বাচন কমিশনের লোক। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন, তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভয় পাচ্ছে। আর সেই কারণে বিজেপির বিএলওদের আক্রমণ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। বিজেপির নেতাদের মারধর করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেতৃণমূল।

 

Share This Article
Leave a comment