দার্জিলিং নয়, ডুয়ার্স থেকেই দেখা মিলছে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার

Online Desk

আবির ভট্টাচার্য, জলপাইগুড়ি: তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা কে দেখতে মানুষ দুর দূরান্তে পারি দেয়। খরচ করে কারি কারি টাকা। আর সেই কাঞ্চনজঙ্ঘা যদি ঘরের জানালা খুললেই দেখা যায় তাহলে কেমন লাগবে ?

আজ্ঞে হ্যাঁ জলপাইগুড়ি জেলা সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্তের মানুষ এদিন সকাল থেকে বাড়ি বসেই শায়িত বুদ্ধ বা কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পেলো। যার জেরে স্বাভাবিকভাবেই ব্যাপক খুশি জেলা বাসী।

মঙ্গলবার ভোর বেলা থেকে জলপাইগুড়ি, ধুপগুড়ি, ময়নাগুড়ি, নাগরাকাটা, মালবাজার, বানারহাট সহ জেলার বিভিন্ন প্রান্তে দেখা যায় ৮,৫৮৬ মিটার উচ্চতা র পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে। হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পেয়ে অনেকেই ক্যামেরাবন্দি করার পাশাপাশি সোশ্যাল সাইটের বিভিন্ন কনটেন্ট বানাতে শুরু করে। মূলত আকাশ পরিষ্কার থাকার কারণে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

Share This Article
Leave a comment