SIR আবহেই আগামীকাল থেকেই স্কুল সার্ভিস কমিশনের Group C, D পদে আবেদনের শুরু বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের 

Online Desk

ডিজিটাল ডেস্ক: রাজ্য জুড়ে যখন SIR নিয়ে তোলপাড় গোটা রাজ্য। আর সেই SIR আবহেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আবেদনের প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

আগামীকাল থেকে থেকে ওই দুই পদে আবেদন নেওয়া শুরু হচ্ছে। এক্ষেত্রে অযোগ্যদের তালিকায় থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবে না। স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে ‘অযোগ্য শিক্ষাকর্মীদের’ তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। সোমবার থেকেই নতুন নিয়োগের আবেদন নেওয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। দু’টি গ্রুপ মিলিয়ে মোট ৮,৪৭৭টি শূন্য পদে নিয়োগ করা হবে। এর মধ্যে গ্রুপ-সি (করণিক) ২৯৮৯টি এবং গ্রুপ-ডি ৫৪৮৮টি শূন্যপদ রয়েছে।

অনলাইনে আবেদন করা যাবে ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর (বিকেল ৫টা) পর্যন্ত। গ্রুপ-ডি-এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ। তবে মাধ্যমিক উত্তীর্ণেরাও আবেদন করতে পারবেন। গ্রুপ-সি-এর ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক। দুই ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। গ্রুপ-সি অর্থাৎ করণিকের ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের সময় টাইপিং দক্ষতা ও কম্পিউটার সংক্রান্ত প্রাথমিক জ্ঞানকে প্রাধান্য দে‌ওয়া হবে।

অন্যদিকে, আগামী শুক্রবার বেরোতে পারে SSC-র প্রথম পর্যায়ের ফলাফল। সূত্রের খবর, আগে একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশ করবে SSC। তারপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ হতে পারে নবম দশমের।

Share This Article
Leave a comment