দেওয়ানহাট : স্কুল ছাত্রীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে তুলে বিএমওএইচ এর অপসারনের দাবীতে পথ অবরোধকে কেন্দ্র করে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় দেওয়ানহাটে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর দেওয়ানহাট হাই স্কুলের ছাত্রী অর্চনা বর্মননের (১৩) মৃত্যু হয়। জ্বর নিয়ে বুধবার সকালে দেওয়ানহাট হাই স্কুলের ছাত্রী অর্চনা বর্মনকে (১৩) ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকেরা ছুটি লিখে দেন। বাড়ি যাওয়ার পর সন্ধ্যার দিকে ফের অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা ওই স্কুল ছাত্রীকে ফের দেওয়ানহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক একটি ইনজেকশন দেওয়ার পর অর্চনার মৃত্যু হয় বলে অভিযোগ।
সোমবার দুপুরে দেওয়ানহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বাইরে মৃত স্কুল ছাত্রীর সহপাঠী সহ এলাকার বাসিন্দা ও পরিবারের লোকজন দিনহাটা কোচবিহার সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, ব্লক স্বাস্থ্য আধিকারিকের অপসারন। প্রায় দুই ঘণ্টা ধরে ওই অবরোধ। অবরোধের জেরে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দেওয়ানহাট পুলিস ফাঁড়ির পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশ ছুটে যায়। প্রায় দুই ঘণ্টা ওই অবরোধ চলার পর অবরোধ ওঠে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর দেওয়ানহাট হাই স্কুলের ছাত্রী অর্চনা বর্মননের (১৩) মৃত্যু হয়। জ্বর নিয়ে বুধবার সকালে দেওয়ানহাট হাই স্কুলের ছাত্রী অর্চনা বর্মনকে (১৩) ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকেরা ছুটি লিখে দেন। বাড়ি যাওয়ার পর সন্ধ্যার দিকে ফের অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা ওই স্কুল ছাত্রীকে ফের দেওয়ানহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক একটি ইনজেকশন দেওয়ার পর অর্চনার মৃত্যু হয় বলে অভিযোগ।
এবিষয়ে দেওয়ানহাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক দীপায়ন বোস বলেন, মৃতার পরিবারের লোকেদের সাথে কথা হয়েছে। তাদের আগামীকাল লিখিত ভাবে অভিযোগ আমাকে দেওয়ার কথা জানিয়েছি। তারা লিখিত অভিযোগ দিলে সেই অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঠাবো। যা সিদ্ধান্ত নেওয়ার সেটা তারা নেবেন।